বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

ইস্পাতের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী জাপানের নতুন কাঠ

ইস্পাতের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী জাপানের নতুন কাঠ

জাপানের ইয়ামাহা মোটর কোম্পানি নৌযানের প্লাস্টিক ব্যবহার করা হতো এমন কোনো কোনো অংশে কাঠ থেকে পাওয়া সেলুলোজ ন্যানোফাইবার (সিএনএফ) ব্যবহার করা শুরু করেছে। কার্বন মুক্তকরণ বা নিঃসরণ কমানোর চেষ্টার অংশ হিসেবে এটা করছে তাঁর। ইয়ামাহা মোটর কোম্পানি গত ২৫ আগস্ট থেকে উত্তর আমেরিকায় পণ্যটি বিক্রি শুরু করে।

কোম্পানির মতে ইস্পাতের চেয়ে পাঁচগুণ শক্তিশালী সিএনএফ। এটি জাপানে উৎপাদিত একটি পরবর্তী প্রজন্মের উপাদান। এখন যেহেতু এটি প্রথমবারের মতো পরিবহন সরঞ্জামের যন্ত্রাংশ হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে এটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করছে। কারণ বিশ্বের দেশ এবং কোম্পানিগুলি কার্বন নিঃসরণ কমানোর চেষ্টায় আছে। এসব তথ্য জানা যায় জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে।

ল্যান্ড অব উড’ বা ‘কাঠের ভূমি’ হিসেবে জাপানের বিশেষ অবস্থানের সুযোগটাকে সিএনএফের পণ্য বাজারে আনতে কাজে লাগায় ইয়ামাহা।

কাঠের মন্ডকে খুব সূক্ষ্ম স্তরে ভেঙে সিএনএফ তৈরি করা হয়। বর্তমানে জাপানজুড়ে ২৬টি কারখানা এ পণ্য তৈরি করছে। যদিও এর উচ্চ পরিবেশগত অভিযোজন যোগ্যতা আছে, এটি উৎপাদন ব্যয়বহুল। নিউ এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মতে, সিএনএফ ছাড়া সেলুলোজের বিভিন্ন উপকরণ বিশ্বের ১৫টিরও বেশি দেশে তৈরি করা হচ্ছে।  এগুলো প্লাস্টিকের অংশগুলিতে যে শক্তি, তাপ প্রতিরোধসহ অন্যান্য কর্মক্ষমতা প্রয়োজন হয় তা প্রদান করতে সক্ষম। বিশ্বব্যাপী কার্বন মুক্তকরণ বা নিঃসরণ কমানোর যে চেষ্টা চলছে এখন তাতে, পুনর্নবায়নযোগ্য ও কার্বন-ডাই-অক্সাইড-শোষণকারী গাছগুলি কার্বন সমৃদ্ধ প্লাস্টিককে প্রতিস্থাপন করতে সাহায্য করতে পারে।

সুত্র-

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা