Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.102): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

পিত্তথলিতে পাথর হয়েছে কি না বুঝবেন কীভাবে, জানালেন চিকিৎসক

পিত্তথলিতে পাথর হয়েছে কি না বুঝবেন কীভাবে, জানালেন চিকিৎসক

সংগৃহীত

অনেকেই পেটে ব্যথা হলেই বলেন, ‘হয়তো পেটে পাথর হয়েছে!’ কিন্তু পেটে কি আসলে ‘পাথর’ হয় ? পেটের কোথায় হয়? আর কেমন ব্যথা হলে সেটা সত্যিই পাথর হওয়ার লক্ষণ?

সাধারণত আমাদের পেটের উপরের ডানদিকে যে ছোট্ট একটি থলির মতো অঙ্গ থাকে, তাকে বলে পিত্তথলি (Gallbladder)। এর কাজ হলো হজমে সহায়তা করা, বিশেষ করে চর্বিযুক্ত খাবার হজমে। এই পিত্তথলিতেই মাঝে মাঝে পাথর তৈরি হয়, যাকে বলে গলস্টোন।

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মুসআব খলিল এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

পিত্তথলির পাথর মানে কী?

পিত্তথলির মধ্যে থাকা তরলে (পিত্তরস) নানা রকম উপাদান জমে ছোট ছোট পাথরের মতো বস্তু তৈরি হয়। সাধারণত এই পাথর হয় কোলেস্টেরলজাতীয় এবং তা হতে পারে ধূলিকণার মতো ছোট অথবা টেনিস বলের মতো বড়। কখনো একটিমাত্র, আবার কখনো অনেকগুলো।

অনেক সময় এই পাথর বছরের পর বছর কোনো উপসর্গ ছাড়াই শরীরে থাকে। তবে একবার উপসর্গ শুরু হলে, চিকিৎসা নেওয়া ছাড়া উপায় থাকে না।

কোন লক্ষণগুলো দেখলে সন্দেহ করবেন?

পিত্তথলির পাথর যদি তার জায়গায়ই থাকে, তবে সমস্যা নাও করতে পারে। কিন্তু যদি তা পিত্তনালিতে ঢুকে আটকে যায় বা প্রদাহ সৃষ্টি করে, তখন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দেয়—

পেটের উপরিভাগের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা

ব্যথা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে

বমি বমি ভাব বা বমি

চোখ আর ত্বক হলদেটে হয়ে যাওয়া (জন্ডিস)

জ্বর বা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া

এসব লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

কারা বেশি ঝুঁকিতে?

ডা. মুসআব জানালেন, নারীদের এই রোগ হওয়ার প্রবণতা পুরুষদের তুলনায় বেশি। এছাড়া আরও কিছু ঝুঁকির বিষয় রয়েছে:

- বয়স ৪০ বা তার বেশি

- অতিরিক্ত ওজন বা স্থূলতা

- বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া

- শাকসবজি কম খাওয়া

- খুব দ্রুত ওজন কমানো

- ইস্ট্রোজেন জাতীয় ওষুধ খাওয়া

- কিছু রক্তের রোগ বা লিভারের সমস্যা

যেসব জটিলতা হতে পারে: পিত্তথলিতে পাথর হলে কোলেসিস্টাইটিস বা পিত্তথলির প্রদাহজনিত সমস্যা ক্রমশ জটিল হতে পারে। পিত্তনালির প্রতিবন্ধকতাজনিত জটিলতারও আশঙ্কা থাকে। প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহজনিত জটিলতা হতে পারে। আবার পিত্তথলির ক্যানসারও হতে পারে। যদিও এই ক্যানসারের ঝুঁকি বেশ কম।

পিত্তথলিতে পাথরের চিকিৎসা: এ রোগের উপসর্গের একমাত্র চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলির অপসারণ। এ জন্য পিত্তথলিতে পাথর হওয়ার কোনো উপসর্গ দেখা দিলে সময় নষ্ট না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

২২ সেপ্টেম্বর ২০২৬ || ৭ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: