মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?

টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?

সংগৃহীত

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে উপকারী টক দই। টক দই খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে গরমে এর চাহিদা বেশি থাকে, কারণ এটি পেট ঠান্ডা রাখে।

সব ঋতুতেই দই উপকারী। বর্ষার সংক্রমণ, ভ্যাপসা গরম, এমন আবহাওয়ায় ঘন ঘন অসুস্থ হওয়া থেকে বাঁচতে প্রতিদিনের খাবার তালিকায় টক দই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে টক দই শুধু খেতে পছন্দ করেন না অনেকে। এক চিমটি লবণ কিংবা চিনি মিশিয়ে নিলে তা খেতেও ভালো লাগে। কিন্তু, তাতে শরীরের কোনো উপকার হয় কী?

টক দইয়ের সঙ্গে লবণ মেশালে কী হবে?

১. হজমের সমস্যা নিরাময় করতে টক দইয়ের সঙ্গে লবণ মিশিয়ে নিতে পারেন।

২. ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতেও সাহায্য করে লবণ। দই বা লাচ্ছির সঙ্গে ১ চিমটে লবণ মিশিয়ে নিলে ক্লান্তি দূর হয়।

৩. শরীরচর্চা করেন? দইয়ের সঙ্গে ১ চিমটে লবণ মিশিয়ে নিলে ক্যালোরি পোড়ানোর কাজটি সহজ হবে। তবে, সাবধান! যাদের উচ্চ রক্তচাপ, কার্ডিয়োভাসকুলার সমস্যা কিংবা কিডনির কোনো রোগ রয়েছে, তারা বেশি লবণ খাবেন না।

টক দইয়ের সঙ্গে চিনি মেশালে কী হবে?

১. টক দইয়ের সঙ্গে ১ চিমটে চিনি মিশিয়ে নিলে তা তৎক্ষণাৎ শরীরে এনার্জি দিতে পারে। বিশেষ করে, শরীরচর্চা করার পর ক্লান্তি কাটাতে এই টোটকা বেশ কাজের।

২. শিশুরা অনেক সময়ে টক দই খেতে চায় না। সামান্য একটু চিনি মিশিয়ে নিলে স্বাদ বাড়বে। সারাদিন খেলাধুলো করে অনেক সময়ে শিশুরা ক্লান্ত হয়ে পড়ে। তাদের দোকান থেকে রাসায়নিক দেওয়া পানীয় না খাইয়ে চিনি দিয়ে দই খাওয়াতে পারেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা