শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

কানে পানি ঢুকে গেলে তৎক্ষণাৎ যা করা উচিৎ

কানে পানি ঢুকে গেলে তৎক্ষণাৎ যা করা উচিৎ

গোসল করতে গিয়ে কানে পানি ঢুকে যাওয়া নতুন কিছু নয়। তবে এরপর যে ভোগান্তি পোহাতে হয় তা সত্যি সহ্য করার মতো নয়। কানে তখন  ইনফেকশন হয়ে প্রচুর ব্যথার সৃষ্টি হয়। বিশেষ করে যারা সাঁতার কাটে তাদের প্রায়ই এই সমস্যার মধ্যে পড়তে হয়। চলুন তবে জেনে নেয়া যাক সহজ কিছু পদ্ধতির মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো-  

১. দুই কানের লতি ধরে ভালো করে ঝাঁকিয়ে নিন। একইভাবে মাথা ধরে ঝাঁকান। এছাড়াও মাথা এবং ঘাড় অ্যান্টিক্লকওয়াইজ ঘোরান। এতে পানি বেরিয়ে আসবে।

২. কোনো টুল বা টেবিলের একদিকে কাত হয়ে শুয়ে থাকুন। পানি এমনিই বেরিয়ে আসবে।

৩. একটানা কিছুক্ষণ কান তানুন, তারপর মাথা নীচু করুন। পানি বেরিয়ে যাবে।

৪. খুব আলতো করে কানের দুপাশ চেপে গরম কাপড়ের সেঁক দিন। একটানা করবেন না। এই পদ্ধতিতে ৩০ সেকেন্ড পর পর সেঁক দিলে কাজ হবে।

৫. চুল শুকোনোর হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। এটি দিয়ে কানে গরম হাওয়া দিলে অনেক সময় পানি বেরিয়ে যায়।

৬. অ্যালকোহল ও ভিনিগার দেয়া কানের ড্রপ ব্যবহার করতে পারেন। এতেও উপকার পাওয়া যায়।  

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০২ মে ২০২৬ || ১৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন