Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.28): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

বাটার শরীরের জন্য কতটা ক্ষতিকর?

বাটার শরীরের জন্য কতটা ক্ষতিকর?

পিজ্জা কিংবা বার্গার বাটার ছাড়া খাওয়ার কথা আমরা চিন্তাই করতে পারি না। অনেকেই আবার পিজ্জা কিংবা বার্গারে অতিরিক্ত বাটার দিয়ে খেতে পছন্দ করেন। এমনকি বাচ্চাদের টিফিনেও অনেক অভিভাবক বাটার ও ব্রেড দিয়ে দেন। কিন্তু জানেন কি, এ বাটার শরীরের জন্য কতটা ক্ষতিকর?

মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ চ্যান স্কুলের একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত বাটার খাওয়ার ফলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। কারণ বাটার বা পনিরে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। বাটার অতিরিক্ত ফ্যাট সমৃদ্ধ খাবার হবার ফলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকির মাত্রাও বেড়ে যায়। তাই গবেষকরা অতিরিক্ত বাটার খাবার বিষয়ে সতর্ক হতে বলেছে।

তবে আমেরিকান ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে বাটার, পনির, লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংসের চেয়ে তাজা ফল, সবুজ শাক-সবজি, চর্বিহীন প্রোটিন, জলপাই তেল, মিহি চিনি এবং বাদাম জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এসব খাবার ক্রনিক রোগ এবং বিশেষ করে টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক হতে পারে। 

এছাড়া বাটারে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট যা কিনা হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। এছাড়া অতিরিক্ত মেদ বাড়াতেও বাটার সহায়ক ভূমিকা পালন করে। তাই বাটার বা পনির জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৯ আগস্ট ২০২৬ || ২৪ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: