সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

মাদ্রাসা পড়ুয়া তরুণীর গেমিংয়ে আসক্তের গল্প উঠে আসবে এই সিরিজে

মাদ্রাসা পড়ুয়া তরুণীর গেমিংয়ে আসক্তের গল্প উঠে আসবে এই সিরিজে

সংগৃহীত

দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘সিলভার সাদিয়া’। সম্প্রতি সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পেয়েছে এই সিরিজটির ট্রেলার। পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং এটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। 

জানা গেছে, এটি মূলত অ্যাডকম লিমিটেডের ৩৬০° ফুল-সার্ভিস কনটেন্ট-ড্রিভেন একটি প্রজেক্ট। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই।

মোট ১৫টি পর্ব নিয়ে সাজানো এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। নির্মাতা মিরাজ হোসেনের মতে, দর্শকদের পরিবর্তিত রুচি ও অভ্যাসের কথা মাথায় রেখেই ক্ষুদ্র পরিসরে গল্প বলার এই নতুন ও সময়োপযোগী প্রয়াস চালানো হয়েছে। 

সিলভার সাদিয়ার গল্পে উঠে এসেছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসা পড়ুয়া এক তরুণীর জীবন, যার ভেতরে গোপনে বেড়ে উঠেছিল গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে নিজের একটি দর্শকগোষ্ঠী তৈরি করে। কিন্তু সেই গোপন সত্য একসময় বাবার সামনে প্রকাশ পেলে বাধে বিপত্তি। পরিবার, সম্পর্কের টানাপোড়েন আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প জড়িয়ে যায় একসঙ্গে।

অভিনেত্রী সাদিয়া আয়মান এই প্রজেক্টের সাথে যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি একটি দারুণ অভিজ্ঞতা এবং ছোট ছোট পর্বে চমৎকার গল্প বলার এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়। সিরিজিটির প্রযোজক নাজিম ফারহান চৌধুরী। সহপ্রযোজক ও ক্রিয়েটর পুলক অনিল। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১১ মে ২০২৬ || ২৮ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন