রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

আমার ডানা এখন বেড়ে গেল: পরীমনি

আমার ডানা এখন বেড়ে গেল: পরীমনি

রাজ-পরীমনির ছেলের বয়স আজ চার দিন। সন্তানের নাম রেখেছেন রাজ্য। সন্তান জন্মের পর থেকে রাজধানীর একটি হাসপাতালে আছেন পরী। রাজপুত্রকে নিয়ে দারুণ সময় কাটছে পরী-রাজ দম্পতির।

শনিবার দুপুরে রাজ বলেন, ‘বাচ্চা ও পরী এখন সম্পূর্ণ সুস্থ আছে। হাসপাতালের বিশেষ কেবিনে আছে। আমি, আমার মা, সন্তান ও পরীর সঙ্গে থাকছি। এর বাইরে চিকিৎসক কাউকে অ্যালাউ করছেন না। ছোট্ট বাচ্চা তো, এ জন্য সাবধানতা অবলম্বন করেই আমরা থাকছি।’

তিনি বলেন, পরীমনি সারাক্ষণ বাচ্চাকে আগলে রেখেছে। এক সেকেন্ডও চোখের আড়াল হতে দিচ্ছে না। গত ৯-১০ মাস পরীমনি অনেক কষ্ট করেছে, অনেক ধৈর্য ধরেছে। আমার শুটিং, আমার সিনেমা মুক্তি— সব ম্যানেজ করেও আমি এত দিন তার কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। পরী এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছে।

সন্তান জন্মের পর পরীমনি সম্পর্কে জানতে চাইলে রাজ বলেন, ‘সন্তান জন্মানোর পর পরী হাসিমাখা মুখে আমাকে বলেছিল— এতদিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’ ওই সময় আমি অনেকটাই আবেগময় হয়ে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘পরীমনি মাঝেমধ্যে বলছে— তার নাকি এখনো বিশ্বাস হচ্ছে না, তার সন্তান পৃথিবীতে এসেছে। সে একজন মা হয়েছে। বাচ্চা ও মা পাশাপাশি শুয়ে থাকার এত সুন্দর দৃশ্য দেখে মাঝেমধ্যে তার মনে হয় স্বপ্ন দেখছে।’

প্রসঙ্গত, ১০ অক্টোবর বিকালে রাজধানীর একটি হাসপাতালে ছেলে জন্ম দেন চিত্রনায়িকা পরীমনি। পরের দিন পরী তার ফেসবুক পেজে জানিয়ে দেন ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা