Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.40): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রেমিককে দিয়ে ভাইকে নৃশংসভাবে খুন, নায়িকা গ্রেফতার

প্রেমিককে দিয়ে ভাইকে নৃশংসভাবে খুন, নায়িকা গ্রেফতার

প্রেমিককে দিয়ে নিজের আপন ভাইকে নৃশংসভাবে হত্যা করেছেন ভারতের এক অভিনেত্রী। এ ঘটনায় ওই অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের ধারওয়াড় জেলায়। গত বৃহস্পতিবার এই অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, ভাই রাকেশ কাটওয়েকে হত্যার অভিযোগে পুলিশ শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে। এছাড়াও খুনের ঘটনায় জড়িত আরো চারজনকে গ্রেফতার করেছে ধারওয়াড় জেলা পুলিশ। পরে তাদের জেরা করায় রাকেশ হত্যার পেছনে শানায়া জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, নিয়াজের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল ভাই রাকেশের। এর জেরে নিয়াজ প্রেমিকাকে নিয়ে রাকেশকে হত্যার চক্রান্ত করে।

রাকেশকে তার বাড়িতেই খুন করা হয় এবং ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। এরপর নিয়াজ ও বাকি তিন অভিযুক্ত রাকেশের লাশ টুকরো টুকরো করে বনাঞ্চলে ফেলে দেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ জুলাই ২০২৬ || ২৪ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: