Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

গোপনে বিয়ে সারলেন ঋতাভরী!

গোপনে বিয়ে সারলেন ঋতাভরী!

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। অভিনয়ের গুণে বড়পর্দায় পোঁছাতে বেশি সময় লাগেনি। টলিউডে বেশ দাপটের সাথেই কাজ করছেন তিনি। সুযোগ মিলেছে বলিউডেও। হঠাৎই গুঞ্জন শোনা যাচ্ছে গোপনে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ঋতাভরী চক্রবর্তী! একটি ভিডিওকে কেন্দ্র করে এখন এমনই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনের বেশে সেজেছেন ঋতাভরী। বিয়ের একাধিক আচারও পালন করছেন তিনি। হঠাৎ এমন সাজে প্রিয় অভিনেত্রীকে দেখে অনেকেই বিশ্বাস করেছেন সত‌্যি গোপনে বিয়ের পর্বটা চুকিয়ে ফেলেছেন তিনি। 

তবে বিষয়টিকে মিথ্যা খবর বলে দাবি করেছেন অভিনেত্রী। 

এ বিষয়ে তিনি বলেন, কিছু দিন আগে মুম্বাইয়ের একটি গহনা বিপণির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। শুটের জন‌্য সেখানে কনের বেশে সেজেছিলাম। বিয়ের একাধিক আচারও পালন করতে হয়েছে। কিন্তু সেই বিজ্ঞাপনের ছবির কিছু অংশ ব‌্যবহার করে এ খবর ছড়ানো হচ্ছে। দয়া করে ভুয়া খবর ছড়াবেন না।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ আগস্ট ২০২৬ || ৩১ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: