Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.49): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশিত হলো শাকিবের ঠোঁটে দীপ ভৌমিকের প্রথম গান

প্রকাশিত হলো শাকিবের ঠোঁটে দীপ ভৌমিকের প্রথম গান

এই সময়ের তরুণ উদীয়মান সংগীতশিল্পী দীপ ভৌমিক। ইতোমধ্যে তার বেশ কিছু গান প্রকাশিত হলেও, এবারই প্রথম সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খানের ঠোঁটে তারই কণ্ঠে গাওয়া শুনবেন দর্শক শ্রোতারা। 

‘বিদ্রোহী’ সিনেমায় ‘আমি যদি ভুল হই’ শিরোনামে গানটি শুক্রবার (১ এপ্রিল) বিকেলে সিনেবাজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটি প্রকাশের ২০ ঘণ্টার সময়ের মধ্যে ভিউ হয়েছে ৯৫ হাজারের কাছাকাছি।

সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শামিম মাহমুদ। গানটিতে দীপ ভৌমিকের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মায়ামনি। পর্দায় গানটিতে শাকিব খানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যাবে নবাগত নায়িকা মৃদুলাকে।

প্রথমবার সিনেমায় প্লেব্যাক করায় দীপ ভৌমিক তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার সিনেমায় প্রথম গান মুক্তি পেয়েছে। জীবনের সেরা একটি দিন মনে হচ্ছে। স্বপ্ন পূরণ হলো। যাদের জন্য স্বপ্ন পূরণ হয়েছে তাদের কাছে আজীবন কৃতজ্ঞ।

বিশেষ করে গীতিকার দ্বীপ দা, পরিচালক শাহীন সুমন স্যার সুপারস্টার শাকিব ভাই ও প্রযোজক সেলিম স্যারের জন্য গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছি। সঙ্গীত পরিচালক শামীম মাহমুদ ভাই ও সহশিল্পী ময়ামনি এর কাছে কৃতজ্ঞ তারা আমাকে অনেক সাহায্য করেছে। দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের দোয়া, ভালোবাসা পেলে আরো এগিয়ে যেতে পারবো বলে আমি মনে করি।

প্রসঙ্গত, শাপলা মিডিয়া প্রযোজিত শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়া সম্ভাবনা রয়েছে। শাকিব খান ও সুচিষ্মিতা মৃদুলার সঙ্গে এই সিনেমায় আছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৯ সেপ্টেম্বর ২০২৬ || ৩ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: