Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের

সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের

 
মেহজাবীন চৌধুরী। এই সময়ে ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্তততম অভিনেত্রী তিনি। সারা বছর নাটকের শিডিউল থাকে তার। কিন্তু ক্যারিয়ারের এই ‘ভালো’ সময়েই হুট করেই নেমে এল ‘আঁধার’।

সোমবার অনলাইনে ভাইরাল হয়েছে ৩৪ সেকেন্ডের একটি নীল ভিডিও। যেটা অভিনেত্রী মেহজাবীনের নামে ছড়ানো হয়েছে। ভুয়া এই ভিডিও নিয়ে বিব্রত মেহজাবীন ও তার পরিবার।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রীতিকর এমন ভিডিও ছড়ানোর কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ করেছেন সাবেক এই লাক্স-তারকা।

অভিনেত্রী বলেন, সোমবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে কিছু অসাধু লোকজন অত্যন্ত আপত্তিকর একটা ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিলো। আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে, ঈদের ব্যস্ততা শেষে মেহজাবীন আপাতত খানিকটা অবসরে দূরে আছেন, আগামী ২০ তারিখ থেকে কাজে ফিরবেন। শুরু করবেন মিজানুর রহমান আরিয়ানের ‘স্বার্থপর’ নাটকের শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১১ সেপ্টেম্বর ২০২৬ || ২৬ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: