Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

পরীমনির জন্মদিনের পার্টির স্পন্সর করলো কে?

পরীমনির জন্মদিনের পার্টির স্পন্সর করলো কে?

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন রোববার। এবারও ঢাকার এক পাঁচ তারকা হোটেলে বিশেষ আয়োজনে নিজের জন্মদিন পালন করছেন এই নায়িকা। প্রশ্ন উঠেছে, এই পার্টির স্পন্সর করলো কে?

প্রশ্ন উঠবেই না কেন? পরীমনি জেল থেকে বেরিয়েই এই বিষয়ে গণমাধ্যমকে বলেছিলেন, যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করবো।

তিনি আরও বলেন, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করবো। এবার আরো ফাটিয়ে উৎসব করবো।

জানা গেছে, ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোববার সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে জন্মদিনের কেক কাটবেন পরী। এজন্য ‘গুনিন’ ওয়েব ফিল্মের সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা।

প্রতিবছর পরীমনি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এবার সেই ড্রেস কোড পুরুষের জন্য সাদা আর নারীর জন্য লাল।

গত বছর ধুমধামে পরীর জন্মদিন আয়োজন করা হয়েছিলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ২০১৯ সালে হোটেলে সোনারগাঁওয়ে হয় জন্মদিনের আয়োজন। তাই পরীর এবারের জন্মদিন কোথায় উদযাপন হবে তা নিয়ে কৌতুহলী ছিলেন তার ভক্তরা।

চিত্রনায়িকা পরীমনি বর্তমানে ‘গুনিন’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটে ব্যস্ত আছেন। এর পর তিনি ‘মা’, ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমার শুটে অংশ নেবেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ আগস্ট ২০২৬ || ২৯ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: