Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.63): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

ভিকারুননিসার শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

ভিকারুননিসার শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শিক্ষার পরিবেশ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তবে জরুরি প্রয়োজনে শাখা বা সেকশনের অনুমতিক্রমে কেবল বাটন ফোন সঙ্গে নিয়ে হাঁটতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ভিকারুননিসার অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্মার্ট ফোন আনলে পড়াশোনা কী ধরনের ক্ষতি হয় এটা আপনারা অবগত। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি অভিভাবক ও শিক্ষার্থীরা আমাদের এ সিদ্ধান্তে সহযোগিতা করবে।

গত ২৪ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এ সময় প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র বাটন মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে।

এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে, প্রতিষ্ঠানের আঙ্গিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের যে কোনো প্রকার সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১২ সেপ্টেম্বর ২০২৬ || ২৭ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: