সংগৃহীত
শেল্টেক্ (প্রা.) লিমিটেড তাদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাসব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে।
বুধবার (১ এপ্রিল) ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথে শেল্টেক্-এর কর্পোরেট অফিসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেল্টেক্-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলাটি শেল্টেক্-এর ঢাকা কর্পোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি এবং চট্টগ্রাম অফিসে একযোগে অনুষ্ঠিত হচ্ছে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (শুক্রবারসহ) চলবে।
এ মেলায় শেল্টেক্-এর ৭৭টি প্রকল্পসহ ৪৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট গ্রাহকদের চাহিদা অনু্যায়ী উপস্থাপন করা হচ্ছে। আধুনিক জীবনযাপন ও স্মার্ট বিনিয়োগের উপযোগী এসব প্রকল্প গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, জোয়ার সাহারা, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের দক্ষিণ খুলশি ও পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত। মেলায় অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত স্পেশাল অফার দেওয়া হচ্ছে, সেই সঙ্গে থাকছে কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট ও ইন্টেরিয়র ডিজাইন সলিউশন।
এছাড়াও, শেল্টেক্ এপ্রিল মাসজুড়ে প্রথমবারের মতো 'শেল্টেক্ সার্ভিস মান্থ ২০২৬' আয়োজন করেছে। এর আওতায় ১৯৮৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত শেল্টেক্-এর হস্তান্তর করা সব অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য মেইনটেন্যান্স, মেরামত কাজ এবং কারিগরি পরিদর্শন সেবা দেওয়া হবে। এখন থেকে এই উদ্যোগটি প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হবে।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)
.webp)












