Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.86): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

সৌদি-কাতার থেকে আসবে ২৩৬ কোটি টাকার ইউরিয়া সার

সৌদি-কাতার থেকে আসবে ২৩৬ কোটি টাকার ইউরিয়া সার

সংগৃহীত

সৌদি আরব ও কাতার থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে জন্য ৬০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে মোট ব্যয় হবে ২৩৬ কোটি ৩ লাখ ৭৬ হাজার টাকা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরবের সাবিক কৃষি পুষ্টি কোম্পানি থেকে ১ম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩২৭ দশমিক ৮৩ মার্কিন ডলার।

অপর এক প্রস্তাবে ২০২৪-২০২৫ অর্থবছরে কাতারের মুনতাজাত থেকে ২য় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ০১ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩২৭ দশমিক ৮৩ মার্কিন ডলার।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের বোরো মৌসুমে সারের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এজন্য তিনটি লটে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি, সার ও খাদ্যদ্রব্যের কোনো ঘাটতি হবে না।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ জুলাই ২০২৬ || ৩০ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: