বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রিপাবলিকানদের প্রাথমিক বিতর্কে যোগ দেবেন না ট্রাম্প

রিপাবলিকানদের প্রাথমিক বিতর্কে যোগ দেবেন না ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিয়ে রিপাবলিকান প্রতিযোগীদের প্রথম টেলিভিশন বিতর্কসভায় যোগ দেবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার এই বিতর্ক অনুষ্ঠিত হবে।

ট্রাম্প বলেছেন, আমেরিকার জনগণ তাকে চেনে। ফলে নতুন করে তাদের সামনে নিজের কথা বলার আর কোনও প্রয়োজন নেই তার। সে কারণেই রিপাবলিকানদের প্রাথমিক বিতর্কসভায় তিনি যোগ দেবেন না। বস্তুত, ওই সভায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অন্য সব রিপাবলিকান পদপ্রার্থী যোগ দেবেন। ট্রাম্পের বিরুদ্ধে তারা সকলেই কথা বলবেন বলে মনে করা হচ্ছে।

নিজস্ব সোশ্যাল মিডিয়ায় রবিবার তার বিতর্কসভায় যোগ না দেওয়ার খবর প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার আমলে আমেরিকা কীভাবে এগিয়েছে, জনগণ তা জানে। ফলে নতুন করে তার আর কিছু বলার নেই। তিনি জানেন, মানুষের সমর্থন তার সঙ্গে আছে। বস্তুত, সম্প্রতি একটি ওপিনিয়ন পোলে দেখা গেছে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ৬২ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। তার পরের অবস্থানে রয়েছেন ফ্রোলিরডার গভর্নর রন ডিস্যাটিস। তার প্রাপ্ত ভোট ১৬ শতাংশ। বাকি দুই প্রার্থী ১০ শতাংশের কম ভোট পেয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা চলছে মার্কিন আদালতে। কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা কমেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আগামী বেশ কয়েকটি রিপাবলিকান বিতর্কসভায় অন্য রিপাবলিকান প্রার্থীরাট্রাম্পকে তুলোধোনা করবেন বলেই মনে করছেন তারা। কিন্তু তার পরেও ট্রাম্পের জনপ্রিয়তা কতটা টলানো যাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা