শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন

ইরানের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন। ইউনিটটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, আমাদের বিমান বাহিনীতে খুব শিগগিরই অত্যাধুনিক ড্রোন ‘কামান-২২’ যুক্ত হবে। এই ড্রোনটি বোমা ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন উপাদান বহনে সক্ষম।

তিনি আরও বলেন, শক্তিশালী ড্রোনটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘ সময় ধরে উড়তে পারে। এটি একটানা প্রায় ২৪ ঘণ্টা উড়তে সক্ষম। প্রয়োজনে উড়ার সময়টা আরও বাড়ানো যাবে।

ইরানের বিমান বাহিনীর এই কমান্ডার বলেছিলেন, অনেক দূরে গিয়ে শত্রুর অবস্থান শনাক্তকরণ, ছবি উত্তোলন ও বোমাবর্ষণসহ নানা তৎপরতা চালাতে পারে এই ড্রোন। এর ফলে এই ড্রোন ইরানের বিমান বাহিনীর সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে।

ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদে বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী গণমাধ্যম বলছে ইরানের এ ধরণের ড্রোন তৈরির সামর্থ্য নেই। কিন্তু এর আগেও প্রমাণিত হয়েছে আমরা যা বলি তা অবশ্যই করি।

এর আগে যখন আমরা ‘কামান-১২’ মডেলের ড্রোনের কথা ঘোষণা করি তখনও অনেকেই তা বিশ্বাস করেনি। কিন্তু বিভিন্ন মহড়ায় ঐ ড্রোনের কার্যকারিতা সবাই লক্ষ্য করেছে। নতুন ড্রোন ‘কামান-২২’ এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ জুন ২০২৬ || ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: