রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

নাসার প্রথম মঙ্গল-কপ্টারের নাম দিল ভারতীয় কিশোরী

নাসার প্রথম মঙ্গল-কপ্টারের নাম দিল ভারতীয় কিশোরী

নামকরণ হয়ে গেল মঙ্গলগ্রহে নাসার প্রথম হেলিকপ্টারের। সৌজন্যে এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরী। আলাবামার নর্থপোর্ট এলাকার হাইস্কুলের ওই পড়ুয়া, ভ্যানেজা রূপানির দেওয়া নামটিই বেছে নিয়েছে নাসা। প্রথম মঙ্গল-কপ্টারের নাম হয়েছে ‘ইনজিনিউটি।’

এ জন্য ‘নেম দ্য রোভার’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। সেখানেই ইনজিনিউটি নাম দিয়ে প্রবন্ধ লিখে পাঠায় বছর সতেরোর ভ্যানেজা। আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এরকম আরও ২৮ হাজার প্রবন্ধ জমা পড়ে।

কিন্তু ভ্যানেজা লিখেছিলেন, ‘মহাকাশের রহস্যভেদ করতে গিয়ে আমাদের যে অভূতপর্ব অভিজ্ঞতা হয়, তার নেপথ্যে কিন্তু থাকে গ্রহান্তরে যাওয়ার জন্য কিছু মানুষের নিত্যনতুন কাজকর্ম।’

কিশোরীর মা নৌশিন জানালেন, ছেলেবেলায় স্কুলে যাওয়া পথে ছোট্ট ভ্যানেজা ও তার বাবা গাড়ির মধ্যে এমন ভাবতেন যে তাঁরা মহাকাশযানে রয়েছেন। স্বাভাবিক ভাবেই এই নামকরণ সম্মানে আপ্লুত কিশোরী। বললেন, ‘ওই যন্ত্রটি বানাতে সত্যি অভিনব ভাবনার প্রয়োজন ছিল। তাই ইনজিনিউটি নামটি মাথায় আসে। এই উদ্যোগে আমিও যে সামিল, ভেবেই দারুণ লাগছে।’

আগামী জুলাইয়ে মঙ্গলের দিকে রওনা দেবে কপ্টার ও রোভার। বুধবার নাসার টুইট অনুযায়ী, ‘অন্য গ্রহে প্রথম পাওয়ার্ড ফ্লাইটের উদ্যোগ হিসেবে @নাসাপারসিভিয়ার-এর (রোভারের নাম) সঙ্গেই লালগ্রহে উড়ে যাবে এটি।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা