Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.241): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের কোকাকোলা যত টাকায় কিনছে তুরস্কের কোম্পানি

বাংলাদেশের কোকাকোলা যত টাকায় কিনছে তুরস্কের কোম্পানি

সংগৃহীত

কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডকে (সিসিবিবি) কিনে নিচ্ছে তুরস্কের কোম্পানি কোকাকোলা আইসেক (সিসিআই)। এজন্য বিদেশি এ কোম্পানিটির ব্যয় হবে ১৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়ে কোম্পানিটি বলেছে, সিসিআই এরই মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছে।

এ বিষয়ে সিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা করিম ইয়াহি বলেন, আমরা সিসিবিবি অধিগ্রহণের জন্য শেয়ার ক্রয়ের চুক্তি স্বাক্ষর করতে পেরে আনন্দিত। এ চুক্তিকে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় বাজারে প্রবেশের দারুণ সুযোগ হিসেবে দেখছি।

সিসিআই কোকাকোলা ব্র্যান্ডের পণ্য উৎপাদন, বিতরণ ও বাজারজাত করে থাকে। ১১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই কোম্পানির কার্যক্রম পরিচালিত হয়। দেশগুলো হলো— তুরস্ক, তুর্কমেনিস্তান, আজারবাইজান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, সিরিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

বাংলাদেশের কোমল পানীয়ের বাজার ৪ হাজার কোটি থেকে ৬ হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্রের দুই কোমল পানীয় প্রস্ততকারক প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকোর পাশাপাশি প্রাণ, আকিজ ও পারটেক্সের মতো বেশ কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান এ চাহিদা পূরণ করে।

২০১৭ সালে ৭৪ মিলিয়ন ডলার বিনিয়োগে ময়মনসিংহের ভালুকায় কারখানাটি স্থাপন ও অন্যান্য অবকাঠামো গড়ে তোলে কোকাকোলা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল)। সাত বছর পর সিসিবিবি ইস্তাম্বুলভিত্তিক কোম্পানিতে রূপান্তর হতে যাচ্ছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ আগস্ট ২০২৬ || ২৩ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: