Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কোস্ট গার্ডের জরুরি সেবায় প্রাণ বাঁচল লঞ্চের অসুস্থ যাত্রীর

কোস্ট গার্ডের জরুরি সেবায় প্রাণ বাঁচল লঞ্চের অসুস্থ যাত্রীর

সংগৃহীত

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত সোমবার (২৭ অক্টোবর) এক ব্যক্তি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি ফারহান-০৯’ লঞ্চে রওয়ানা হন। রাত আনুমানিক ৩টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত রোগীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এ সময় লঞ্চে থাকা অন্য এক যাত্রী তাত্ক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ ফোন করে সহায়তা চান।

সংবাদ পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি সুদক্ষ মেডিকেল টিম দ্রুত উদ্ধারকারী বোটযোগে উক্ত লঞ্চে পৌঁছায় এবং অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা ও জরুরি শারীরিক সহায়তা প্রদান করে। পরবর্তীতে রোগীর অবস্থা বিবেচনা করে তাকে কোস্ট গার্ডের নিজস্ব বোটে করে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের সরাসরি তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, দেশের সমুদ্র ও নদীপথে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সর্বশেষ

অনলাইন জরিপ

২৯ অক্টোবর ২০২৬ || ১৪ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: