Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.28): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আবহাওয়া

দেশের ৩ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশের ৩ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সংগৃহীত

দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিনের বেশির ভাগ সময় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা শুরুতে প্রায় অপরিবর্তিত থাকলেও ১৯ অক্টোবর থেকে তাপমাত্রা কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (১৭ অক্টোবর) ও রোববার (১৮ অক্টোবর) দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এ দুই দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) থেকে তাপমাত্রায় পরিবর্তনের আভাস রয়েছে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার (২০ অক্টোবর) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এ সময়ও দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও তাপমাত্রা কমার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৮ অক্টোবর ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: