সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

অক্টোবরের ১০ দিনে এলো ১২ হাজার ১৭৭ কোটি টাকা রেমিট্যান্স

অক্টোবরের ১০ দিনে এলো ১২ হাজার ১৭৭ কোটি টাকা রেমিট্যান্স

সংগৃহীত

চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ১৭৭ কোটি টাকা।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ১ তারিখ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে ৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত, তিনদিনেই ২১ কোটি ৭০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ৯৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে দেশে ৮৫৩ কোটি ডলার এসেছিল। এই হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১২.৩ শতাংশ।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

১২ অক্টোবর ২০২৬ || ২৭ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: