সংগৃহীত
আজ বিশ্ব পরিবেশ দিবস। সাপ্তাহিক ছুটির এই দিনে ঢাকার একিউআই স্কোর ১১৬, যা সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর।
শুক্রবার (১২ মে) বেলা ১১টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো ১১৬, বাতাসের মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা শহর।
একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জাকার্তা, যার স্কোর ১৬৫। এছাড়া ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। এই দুটি শহরের বাতাসের মানও অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১০১ থেকে ১৩৪-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)


.webp)







