বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে চোরাইপণ্যের গাড়ি ছাড়িয়ে নিল চোরাকারবারিরা

মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে চোরাইপণ্যের গাড়ি ছাড়িয়ে নিল চোরাকারবারিরা

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে চোরাইপণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ছাড়িয়ে নিয়েছে চোরাকারবারিরা। বুধবার (৩ জুন) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করা হয় বলেও জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে চোরাইপণ্য এনে নয়নপুর বাজারের একটি গুদামে মজুত করা হয়। পরে সুযোগ বুঝে এসব পণ্য বিভিন্ন স্থানে পাচার করা হয়। বুধবার দুপুরে কয়েকজন চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাইপণ্য পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সেটি জব্দ করে।

এ সময় চোরাকারবারিরা পণ্যগুলো বৈধ দাবি করে পিকআপটি ছাড়ার জন্য বিজিবি সদস্যদের ওপর চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে সেখানে আরও লোকজন জড়ো করে মব সৃষ্টির চেষ্টা করে চোরাকারবারিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একপর্যায়ে জব্দ করা পিকআপটি ছাড়তে বাধ্য হয় বিজিবি।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিউল ইসলাম বলেন, চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে জব্দকৃত গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে বাধ্য হয়ে জব্দ করা গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ জুন ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: