সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাল টাকা তৈরির সরঞ্জামসহ মিরপুরে কারবারি গ্রেপ্তার

জাল টাকা তৈরির সরঞ্জামসহ মিরপুরে কারবারি গ্রেপ্তার

সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মে) দিবাগত রাতে মিরপুর মডেল থানাধীন বারেক মোল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মো. জিসান আলম (১৯) নামে ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকালে জিসানের কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জালনোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জালনোটের মধ্যে ৫০টি এক হাজার টাকার, ৫৭টি পাঁচশত টাকা, ৩৬টি দুইশত টাকার, ৪৪টি একশত টাকার মোট ৯০ হাজার একশত টাকার নোট রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ মে ২০২৬ || ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন