বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধর্ষণে অভিযুক্ত সন্দেহে দুজনকে পুলিশে দিলো স্থানীয়রা

ধর্ষণে অভিযুক্ত সন্দেহে দুজনকে পুলিশে দিলো স্থানীয়রা

সংগৃহীত

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে সালমান শাহ (৩২) ও আলী হোসেন (৩০) নামের দুই যুবককে আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাংপার এলাকায় প্রতিবেশী পরিচয়ের সূত্রে ভুক্তভোগীকে একটি ঘরে নেওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় সেখানে আরও একজন উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা জালালাবাদ থানায় রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুইজনকে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। চিকিৎসা কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ জুন ২০২৬ || ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: