বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমদ

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমদ

সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ। একই সময় ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ল্যান্সবারি ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক কেবিনেট মেম্বার ইকবাল হোসেন।

বিলেতে রেস্টুরেন্টে কাজ, ৩২ বছর বয়সে আবারও পড়াশোনা, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে পড়া, ব‍্যারিস্টার হওয়া, তারপর স্পীকার…জীবনগল্পে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুশতাক আহমদ।

নির্বাচিত নতুন স্পিকার কাউন্সিলর মুশতাক আহমদের আগে তিনি কাউন্সিলের জবস, এন্টারপ্রাইজ, স্কিলস অ্যান্ড গ্রোথ এর কেবিনেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার (২০ মে) সন্ধ্যায় কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত নতুন কাউন্সিলের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। গত ৭ মে অনুষ্ঠিত মেয়র ও কাউন্সিলর নির্বাচনে নির্বাহী মেয়র পদে লুৎফুর রহমান পুনর্বার এবং ৪৫ জন কাউন্সিলর নির্বাচিত হন।

বিদায়ী স্পিকার, কাউন্সিলর সুলুক আহমদ ২০২৬-২৭ পৌর বছরের জন্য কাউন্সিলের নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।

নবনির্বাচিত স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ মে ২০২৬ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন