বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

এআই ও উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান ঢাবি উপাচার্যের

এআই ও উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান ঢাবি উপাচার্যের

সংগৃহীত

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২০ মে) নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব-নীতি সংলাপ: উচ্চশিক্ষায় দায়িত্বশীল ও উদ্ভাবনী এআই একীকরণের রূপরেখা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন ঢাবি উপাচার্য।

ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় ইউনেস্কো, কাঠমান্ডু, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা উদ্ভাবন কেন্দ্র যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, উচ্চশিক্ষায় এআই প্রযুক্তির সুফল নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার বিকল্প নেই।

তিনি দক্ষিণ এশিয়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরও সুদৃঢ় করা জরুরি।

সম্মেলনে আরও বক্তব্য দেন নেপালের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী শাসমিত পোখারেল, নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং মাওমিং, নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক দেব রাজ অধিকারী, এডিবির কান্ট্রি ডিরেক্টর আর্নড কশোইস, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক আরিয়াল, নেপালে ইউনেস্কোর প্রতিনিধি জ্যাকো ডু টোইটা এবং ইউনেস্কো-আইসিএইচইআইয়ের পরিচালক অধ্যাপক জিন লি।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প ও বেসরকারি খাতের প্রতিনিধি, পেশাজীবী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উচ্চশিক্ষায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ জুন ২০২৬ || ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: