সংগৃহীত
গাজীপুরের পূবাইলে মাইক্রোবাস চাপায় আসমা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই শিশু আহত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে গাজীপুরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার, পূবাইল করমতলা এলাকার যুবদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে দুই শিশু নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। এ সময় তারা মিরের বাজার রেলগেইট এলাকায় পৌঁছলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দেয়, এতে ঘটনাস্থলেই
মৃত্যু হয় আসমার। এ সময় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আশিকুর রহমান/এমএন
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)



.webp)





