মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ভাইরাল দুই ছিনতাইকারীকে সামুরাইসহ ধরল পুলিশ

ভাইরাল দুই ছিনতাইকারীকে সামুরাইসহ ধরল পুলিশ

সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহসুরী রোডে সামুরাই ঠেকিয়ে মোবাইল ছিনতাই করা ভাইরাল দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাতে বসিলা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাইসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাহুল (২৫) ও শফিক (২২)।

মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

তিনি বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের শেরশাহসুরী রোডে সামুরাই থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে এটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করে টিম মোহাম্মদপুর। সোমবার রাতে বসিলা এলাকা থেকে তিন ছিনতাইকারীর দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাই উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এই দুই ছিনতাইকারীকে এর আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। মোহাম্মদপুর একটি অপরাধ প্রবণ এলাকা। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এসব অপরাধী ধরতে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা অব‍্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান তিনি।

সূত্র: ঢাকা পোষ্ট