সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসা থেকে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতে শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসায় একটি কালনাগিনী সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদেরকে খরব দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, উদ্ধারকৃত কালনাগিনী সাপটি নির্বিষ। সাপটি সুস্থ থাকলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
সূত্র: ঢাকা পোষ্ট











