সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার ডিএমএস অ্যাপে আপলোডের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত নতুন সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কঠোর সতর্কতা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগে সময়সীমা বাড়ানো হলেও মাঠ পর্যায়ের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা এখনো বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার ডিএমএস অ্যাপে আপলোড করেননি।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১২ এপ্রিলের মধ্যে ক্যালেন্ডার আপলোড সম্পন্ন করে পরিদর্শন কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এ সময়সীমা আর বাড়ানো হবে না।
স্মারকে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্যালেন্ডার আপলোড ও পরিদর্শন কার্যক্রম শুরু করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে অধিদপ্তর।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)


.webp)

.webp)





