সংগৃহীত
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। ২৫ সদস্যের এ কমিটি গঠন করে রোববার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ধর্মমন্ত্রী এ কমিটির সভাপতি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ প্রধান এ কমিটির সদস্য-সচিব।
কমিটিতে সদস্য হিসেবে জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিমান সচিব, তথ্য সচিব, গৃহায়ন সচিব, পররাষ্ট্র সচিব, নৌসচিব, ধর্ম সচিব, স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্যশিক্ষা সচিবসহ সংশ্লিষ্টরা রয়েছেন।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।
সূত্র: ঢাকা পোষ্ট










