মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ঈদের ছুটিতে নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈদের ছুটিতে নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) এবং পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। তারা দুজনই শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে তারা নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হলে ততক্ষণে তারা মারা গেছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: ঢাকা পোষ্ট