মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ঈদের দিন রাজধানীর ‘শিশু পরিবারগুলো’ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ঈদের দিন রাজধানীর ‘শিশু পরিবারগুলো’ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

শনিবার (২১ মার্চ) মন্ত্রী মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাসে যান। 

পরিদর্শনকালে তিনি শিশুদের খোঁজখবর নেন, তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন। 

মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের উচ্চবিত্তদের প্রতি আহ্বান জানিয়ে এসময় মন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’

এনআর/এমএসএ 

সূত্র: ঢাকা পোষ্ট