বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

বিমানে ব্যবহৃত জ্বালানির দাম বাড়িয়ে আবার আগের দামে নির্ধারণ

বিমানে ব্যবহৃত জ্বালানির দাম বাড়িয়ে আবার আগের দামে নির্ধারণ

সংগৃহীত

মার্চ মাসের জন্য বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের দাম ৭৩ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সে মূল্য স্থগিত করে ফের আগের দামই অপরিবর্তিত রাখলো নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (১৮ মার্চ) এক বার্তায় মূল্য অপরিবর্তিত রাখার ঘোষণা দেয় বিইআরসি।

এর আগে মূল্য সমন্বয়ের ঘোষণায় জানানো হয়, মার্চ মাসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারন করা হয়েছে। অর্থাৎ লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে ৮১ টাকা ৭৭ পয়সা। 

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী,প্রতি লিটার জেট ফুয়েলের দাম এখন ১১২ টাকা ৪১ পয়সাই থাকবে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের মূল্য ০.৭৩৮৪ এ অপরিবর্তিত থাকবে।

এর কিছুক্ষন পর নতুন মূল্য স্থগিত করা হয়। বলা হয়,বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন কর্তৃক ১৮ ম্নার্চ ২০২৬ তারিখে স্মারক নং-  ২৮.০১.০০০০.০১২.২৩.০০৪.২৫.১৩০৯ এর মাধ্যমে সমন্বয়কৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর মূল্যহারের কার্যকারীতা কমিশন কর্তৃক স্থগিত করা হয়েছে। 

ওএফএ/এমটিআই

সূত্র: ঢাকা পোষ্ট