সংগৃহীত
লক্ষ্মীপুরে প্রচন্ড ঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবক কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাধুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে মনোহরী বাড়িতে যাচ্ছিলেন। ঘটনার সময় লক্ষ্মীপুরে প্রচন্ড ঝড় হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মোটরসাইকেলে একাই ছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি মারা গেছেন। মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।
সূত্র: ঢাকা পোষ্ট













.jpg)
.jpg)