সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবার রুপালি পর্দার সঙ্গে যুক্ত হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর টাইটেল স্পন্সর হিসেবে এক নতুন যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সিনেমাটির ট্রেলার ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের প্রথম প্রজন্মের একটি ব্যাংকের এমন সাংস্কৃতিক উদ্যোগ দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। পরিচালক তানিম নূরের এই সিনেমার মাধ্যমে ইউসিবি তরুণ ও পরিবারভিত্তিক দর্শকদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে চায়।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ২০২৫ সালের আলোচিত সিনেমা ‘উৎসব’-এর নির্মাতাদের একটি নতুন কাজ। ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর, ইন্তেখাব দিনার ও শরিফুল ইসলাম রাজসহ একঝাঁক জনপ্রিয় তারকা।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, আমরা নতুন প্রজন্মের সঙ্গে আরও সহজভাবে সম্পৃক্ত হতে চাই। ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো একটি পারিবারিক গল্পের সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্ব আমাদের ব্যাংকের মূলবোধ—সম্পর্ক, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাকেই প্রতিফলিত করে।
পরিচালক তানিম নূর বলেন, এই সিনেমাটি মূলত মানুষের আবেগ, সম্পর্ক ও স্মৃতির গল্প। ইউসিবির মতো একটি বড় প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের জন্য বড় প্রাপ্তি। এতে করে ভালো গল্প আরও বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছাবে।
গ্রাহকদের জন্য বিশেষ সুখবরও দিচ্ছে ইউসিবি। সিনেমা দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে ব্যাংকটি নিয়ে আসছে বিশেষ সুবিধা। এর মধ্যে থাকছে স্টার সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট ক্রয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইউসিবির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
ইউসিবি সমর্থিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে।
সূত্র: ঢাকা পোষ্ট










