Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:9d91:fa12:fda7:2c13): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মারাত্মক দূষণের কবলে ঢাকার ৩ স্থান, সুরক্ষায় কী করবেন

মারাত্মক দূষণের কবলে ঢাকার ৩ স্থান, সুরক্ষায় কী করবেন

সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ মারাত্মক রূপ নিয়েছে। গতকাল শনিবার পর্যন্ত টানা তিন দিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা। আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। বায়ুর মান ২৭৯। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। কিন্তু নগরীর তিন স্থানে অবস্থা ‘দুর্যোগপূর্ণ।’ দূষণের সর্বোচ্চ স্তর এটি।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ নগরীর দূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউ এয়ার।

বায়ুদূষণে আজ প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। এ দুই নগরীর স্কোর যথাক্রমে ৬৩০ ও ৫৪৭।

রাজধানী ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই; বরং দিন দিন তা বাড়ছে। গত ডিসেম্বর তো পুরোটাই, চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।

ভয়ানক দূষণ নগরীর ৩ স্থানে

আজ সকালে ঢাকার তিন স্থানের বায়ুর মান দুর্যোগপূর্ণ। স্থানগুলো হলো—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৪৪৯), ধানমন্ডি (৩৬২) ও দক্ষিণ পল্লবী (৩৪৬)। এ ছাড়া খুব অস্বাস্থ্যকর বায়ু আছে ইস্টার্ন হাউজিং (২৯৯), বে’জ এজওয়াটার (২৭৮) , বেচারাম দেউড়ি (২৭২),  গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ( ২৩৫) ও গোড়ান (২২১)।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়; কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

 

সূত্র: প্রথম আলো

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ সেপ্টেম্বর ২০২৬ || ২২ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: