মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারী-শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারী-শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরের বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (আজ) রাতে তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বসতঘরে বিদ্যুতের লিকেজ (ছেঁড়া) তার থেকে বৈদ্যুতিক গোলযোগের সৃষ্টি হয়। রাত নয়টার দিকে সজিবের মা রাহেলা বেগম (৫৫) অসাবধানতাবশত ওই তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। সে সময় তার কোলে ১০ মাস বয়সি নাতি সাইফান সিকদার থাকায় সে-ও বিদ্যুতায়িত হয়। তাদের বাঁচাতে এগিয়ে আসেন সজিবের চাচাতো ভাই ইরান সিকদার (৫০)। তিনিও গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের অন্য সদস্যরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিলে লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে ততক্ষণে ঘটনাস্থলেই রাহেলা বেগম ও ইরান সিকদারের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত শিশু সাইফান সিকদারকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইরান সিকদার ওই গ্রামের হানিফ সিকদারের ছেলে এবং রাহেলা বেগম মোশাররফ সিকদারের স্ত্রী। একই পরিবারের তিন সদস্যকে হারিয়ে গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

আশিক জামান অভি/বিআরইউ

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা