মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় পথশিশু নিহত

যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় পথশিশু নিহত

সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মো. জাহিদ (১১) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদের বন্ধু রাব্বি জানায়, তারা দুজনই রাস্তায় বোতল কুড়িয়ে তা বিক্রি করে জীবন চালাত। রাতে ধনিয়া কলেজের সামনের রাস্তায় বোতল কুড়িয়ে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় একটি দ্রুতগামী ট্রাক জাহিদকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে রাব্বিসহ স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, জাহিদ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই পথশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/বিআরইউ

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা