মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২০ ফুটবলার চূড়ান্ত, দেখে নিন কারা আছেন

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২০ ফুটবলার চূড়ান্ত, দেখে নিন কারা আছেন

সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো মাস কয়েক বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। চূড়ান্ত তালিকা হাতে পাওয়া যাবে আর কিছু দিন পর। 

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। এর মধ্যে ২০ জনের জায়গা প্রায় চূড়ান্ত। বাকিরা আছেন শেষ মুহূর্তের বিবেচনায়। 

লিওনেল স্কালোনির দল বিশ্বকাপে খেলবে গ্রুপ জে’তে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

২০ জন খেলোয়াড়কে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে থাকছেন জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে নিয়মিতদের মধ্যে আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা