Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.144): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আবহাওয়ার পূর্বাভাস

বন্যা-নিম্নচাপের আশঙ্কা, বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

বন্যা-নিম্নচাপের আশঙ্কা, বৃষ্টি ও গরম নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সংগৃহীত

চলতি সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সাগরে ২-৩টি লঘুচাপ ও ১টি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক মাসের জলবায়ু পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর।

পূর্বাভাসে বলা হয়, চলতি সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও ৩ থেকে ৫ দিন বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া চলতি সেপ্টেম্বরে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দু’টি মৃদু (৩৬-৩৮° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ সেপ্টেম্বর ২০২৬ || ৮ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: