রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

মামুনুলের বিরুদ্ধে মামলা করবেন দুই স্ত্রী

মামুনুলের বিরুদ্ধে মামলা করবেন দুই স্ত্রী

হেফাতের যুগ্ম মহাসচিব মামুনুল হক আজ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর সহ একাধিক মামলা রয়েছে। তবে মজার ব্যাপার হলো যে তার বিরুদ্ধে এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তার দুই স্ত্রী।

প্রথম স্ত্রী আমেনা তাইয়্যেবা তার বিরুদ্ধে মামলা করবেন যে প্রথম স্ত্রীকে রেখে অন্য নারীর সঙ্গে সম্পর্ক এবং কথিত ২য় বিয়ে। ২য় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার যে আইনি বাধ্যবাধকতা রয়েছে সেটি অনুসরণ করা হয়নি। প্রথম স্ত্রী প্রতারণা, ২য় বিয়ে এবং অন্য নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। একাধিক সূত্র বলছে, প্রথম স্ত্রী আমেনা তাইয়্যেবার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যোগাযোগ হচ্ছে, এই মামলার প্রস্তুতি চলছে।

অন্য একটি মামলা হচ্ছে তার কথিত ২য় স্ত্রী জান্নাত আরা ওরফে ঝর্ণার পক্ষ থেকে। ঝর্ণার অভিযোগ হলো তাকে আশ্বাস দেয়ার পরও তাকে বিয়ে করেনি এবং বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক করেছেন, তাকে প্রতারণা করেছেন। এই মামলারও কার্যক্রম, প্রস্তুতি চলছে। এই মামলার স্বাক্ষী হবে ঝর্ণার প্রথম পক্ষের সন্তান, ঝর্ণার ডায়েরি এই মামলার মূল্যবান দলিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

এই মামলাগুলো কখন হবে এই ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, প্রস্তুতি চলছে, যথাসময়ে ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা