Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.124): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

ছুটি ঘোষণার খবর নিয়ে জরুরি বার্তা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

ছুটি ঘোষণার খবর নিয়ে জরুরি বার্তা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ খবর প্রকাশ নিয়ে একটি জরুরি বার্তা সংবাদমাধ্যমে পাঠিয়েছেন।

জরুরি বার্তায় বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের স্ক্রলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান  সাতদিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এ বক্তব্যটি মিথ্যা ও দুঃখজনক বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা হতে পারে মর্মে কোনো বক্তব্য দেননি।

জরুরি বার্তায় খবরটি অনতিবিলম্বে সরিয়ে নেয়ার অনুরোধও করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

৩০ আগস্ট ২০২৬ || ১৫ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: