Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

সাড়ে ৩ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

সাড়ে ৩ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত এ বন্দর দিয়ে ৯ টি ট্রাকে মোট ২৪২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে।

কাস্টমস সূত্রে জানা যায়, ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় এখনও ২০-২৫টি পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ টি পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এতে মোট ২৪২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।

দীর্ঘ সাড়ে ৩ মাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে। এই ধারা চলতে থাকলে বাংলাদেশে পেঁয়াজের দাম কমবে বলে আসা করছেন ব্যাবসায়ীরা।

উল্লেখ্য, শনিবার (২ জানুয়ারি) দেশে প্রতি কেজি পেঁয়াজের দাম ৮ থেকে ১০ টাকা কমেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ আগস্ট ২০২৬ || ১ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: