Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.165): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

আজ থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

আজ থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

পেঁয়াজের বাজারদরের ঊর্ধ্বগতি রোধে আজ সোমবার থেকেই ন্যায্যমূল্যে ট্রাক সেলের মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার হ্রাসের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া বন্দরে আমদানিকৃত পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং নির্বিঘ্নে পরিবহন নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, নিজেদের বাজার সামাল দিতে পেঁয়াজ রফতানির ন্যূনতম মূল্য টনপ্রতি ৮৫০ ডলার বেধে দিয়েছে ভারত। এ খবরে ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১৫ টাকা।

ঢাকার বড় বড় বাজারে এখন ভালোমানের দেশি পেঁয়াজ ৭০ টাকা, দেশি কিং নামের একধরনের পেঁয়াজ ৬৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবারও দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪৫-৫০ টাকা দরে বিক্রি হয়েছিল।

দামটা বেড়েছে মূলত পাইকারি বাজারে। পাইকারি বাজারসংলগ্ন খুচরা বাজারে তাৎক্ষণিকভাবে প্রভাব পড়েছে। অন্যদিকে, যেসব খুচরা ব্যবসায়ী গতকাল শনিবার পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনেছেন, তারাও বাড়তি দামে বিক্রি করছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ আগস্ট ২০২৬ || ৫ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: