বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সংসদ অধিবেশন ২৮ আগস্ট শুরু

সংসদ অধিবেশন ২৮ আগস্ট শুরু

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ২৮ আগস্ট শুরু হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চলতি বছরের ২৮ আগস্ট (রবিবার) বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৯তম (২০২২ সালের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে, চলতি বছরের ৫ জুন একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। শেষ হয় ৩০ জুন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন