Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৫০ কোটি টাকার চোরাচালান জব্দ জানুয়ারিতে

৫০ কোটি টাকার চোরাচালান জব্দ জানুয়ারিতে

চলতি বছরের জানুয়ারিতে অভিযানে চালিয়ে ৫০ কোটি ৪১ লাখ ৭৬ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫,২৬,৯৪২ পিস ইয়াবা, ৩৪,৩৮৬ বোতল ফেনসিডিল, ৮,৫০২ বোতল বিদেশি মদ, ৫৭৪ লিটার বাংলা মদ, ১,৩৬৪ ক্যান বিয়ার, ৯২৩ কেজি গাঁজা এবং ১,৫৮,৩৭০টি এ্যানেগ্রা অথবা সেনেগ্রা ট্যাবলেট। 

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৩৪ গ্রাম সোনা, ২ হাজার ৭০২টি শাড়ি, ৭৮৪টি থ্রীপিস ও শার্টপিস, ৮১৪টি তৈরি পোশাক, ৩২৬ মিটার থান কাপড়,  ২টি কষ্টি পাথরের মূর্তি, ৪০ হাজার ৯০৫ ঘনফুট কাঠ, ১০ হাজার ২৬ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ৭টি পিকআপ, ১২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৪৪টি মোটরসাইকেল। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি পিস্তল, ১০টি ওয়ান শুটার গান, একটি ওয়ান শুটার পিস্তল, ০১টি দেশিয় বন্দুক, ৬২ রাউন্ড গুলি, ১২টি ম্যাগজিন এবং ১ কেজি ৭৫০ গ্রাম গান পাউডার। বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ জুলাই ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: