সংগৃহীত
গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে আরও আনন্দময়, জীবনমুখী ও দক্ষ করে গড়ে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি পাঠ্যবই।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নীতি-নৈতিকতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং বাস্তবমুখী কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বইগুলো হলো চতুর্থ শ্রেণির জন্য 'খেলাধুলা' ও 'বাংলাদেশের সংস্কৃতি' এবং ষষ্ঠ শ্রেণির জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা'।
আপনার মতে, শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শেখাতে সবচেয়ে কার্যকর উপায় কোনটি?
#নতুনপাঠ্যবই #এনসিটিবি #শিক্ষাক্রম #শিক্ষাবর্ষ২০২৭ #EducationBD









